ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর।
এ ছাড়া ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।
সাক্ষাতে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময়ে কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।
কাউন্সিলের সদস্যরা আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। রাষ্ট্রপতি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়ের পর সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
সূত্র: একুশে টেলিভিশন



